ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ তাঁকে আটক করে।
তাঁকে আটক করার দিনে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাঁদের পৈতৃক গ্রামে তাঁর দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। দাদির বয়স হয়েছিল ৮৫ বছর।
দিপকের দাদির মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা ভগবান এবং মা অনিতা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দিপকেকে মুক্তি দেওয়া হবে কি না বা শেষকৃত্যের জন্য মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, কিংবা তাঁকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিমানের ভেতর থেকে দিপকেকে আটক করে পুলিশ। তিনি সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







