
সৌর বিদ্যুত ব্যবস্থার সব পণ্য উৎপাদন করছে ওয়ালটন
ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স খাতের সফলতার পর এবার নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ এর আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। দেশীয় ব্র্যান্ড ওয়ালটন নিজস্ব উৎপাদন ব্যবস্থায় সোলার প্যানেল, ইনভার্টার এবং অত্যাধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট সব ধরনের পণ্য দেশেই তৈরি করেছে।






