ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সমন্বিত ডিজিটাল পেমেন��ট সুবিধার আওতা বাড়াতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি।
ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মেঘনা-পে’ (MeghnaPay)-এর মাধ্যমে এই সেবা দেওয়া হবে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন মেঘনা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই সুবিধা চালুর ফলে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ‘মেঘনা-পে’ অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করার মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।







