
দালালদের দৌরাত্ম্যে বন্ধ অ্যাম্বুলেন্স সেবার অ্যাপ ‘সমাধান’, আবারও জিম্মি রোগীরা
দালাল চক্রের দৌরাত্ম্যে বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স সেবাভিত্তিক অ্যাপ ‘সমাধান’। অ্যাম্বুলেন্স সেবা ডিজিটাল ও ভোগান্তিমুক্ত করতে চালু হওয়া অ্যাপটি অল্প সময়েই জনপ্রিয়তা পায়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি, রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অপপ্রচার চালিয়ে অ্যাপটি বন্ধ করা হয়েছে।





