অবলোক

দিল্লিতে আটক ৫ হাজার, আন্দলোন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

পড়তে ৪ মিনিট
দিল্লিতে আটক ৫ হাজার, আন্দলোন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। আন্দোলন দমনে শহরজুড়ে চালানো কঠোর পুলিশি অভিযানে বিভিন্ন বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাসহ প্রায় ৫ হাজার মানুষকে আটক করা হয়েছে।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করা হয়।

এর আগে বিক্ষোভের মূল কেন্দ্র যন্তর মন্তরের দিকে যাওয়ার সব রাস্তা সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ে কোনো বিক্ষোভকারীই যন্তর মন্তরে পৌঁছাতে পারেননি।

পুলিশের এই ব্যাপক দমনপীড়নের মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সিজেপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্বহীন হলেও এই আন্দোলন থামবে না।