
চাঁদ থেকে মঙ্গল, স্টারশিপের নতুন মহাকাশযাত্রা শুরু
যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ প্রান্তে উপকূলীয় এলাকায় রকেটের বিকট শব্দ স্থানীয়দের কাছে এখন আর অচেনা নয়। ২০২৩ সাল থেকে স্পেসএক্সের স্টারশিপের বিভিন্ন প্রোটোটাইপ এ অঞ্চল থেকে ১৩ বার উড্ডয়ন করেছে। এর মধ্যে প্রায় অর্ধেক পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ হয়েছে কোনো না কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণে।





